ePaper

গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি শামীম কায়সার লিংকন

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় নগর ও শহর পরিস্কার  পরিচ্ছন্ন রাখার লক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরে গোলাপবাগ বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন। “নগর হবে পরিষ্কার” অঙ্গীকারের কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (১৪ মার্চ ২০২৬) সকালে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ  আসনের সংসদ সদস্য  আলহাজ্ব শামীম কায়সার লিংকন এর নেতৃত্বে উপজেলার গোলাপবাগ বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক  ফারুক আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক  সাজাদুর রহমান সাজু,পৌর বিএনপির নেতা মোকাদ্দাম হোসেন সজল, কাজী আশরাফুল আলম, তরিকুল ইসলাম চঞ্চল, আব্দুল আউয়াল ও রফিকুল ইসলাম। এছাড়াও কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজল চাকী তৌহিদুল ইসলাম, কৃষকদলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আল-আমিন রনি, সদস্য সচিব মনির হোসেন সরকার,পৌর মৎস জীবিত দলের সভাপতি মোজাম্মেল হক সরকার মতলেব সভাপতি সাংগঠনিক সম্পাদক এ এস এম সায়েম সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ, ছাত্রদল নেতা সজিব উদ্দিন, নিবরাজ মিয়া, আকাশ শেখসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গোলাপবাগ বাজার ও আশপাশের এলাকায় ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্থানীয় জনগণকে সচেতন করেন। নেতৃবৃন্দ বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত গোবিন্দগঞ্জ গড়ে তুলতে এ ধরনের সামাজিক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *