ePaper

গাজীপুর–১ আসনে বিএনপি প্রার্থী মুজিবুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ

ইউসুফ আহমেদ তুষার,কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর–১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী ও পৌর মেয়র মুজিবুর রহমানের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (৩০/১/২৬ ইং)কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রফিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা সাধারণ ভোটারদের মধ্যে লিফলেট বিতরণ করেন এবং দলীয় প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কালিয়াকৈর পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন,নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, আকবর হোসেন মাষ্টার, যুগ্ম আহ্বায়ক হামিদ ও আনোয়ার হোসেন, গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য ফারুক হোসেন, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ্ রিয়ার রহমান, ৪ , কাশিমপুর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল মামুন, ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, গাজীপুর মহানগর যুবদলের সদস্য সিরাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক আয়নাল হোসেন এবং কাশিমপুর থানা স্বেচ্ছাসেবকদলের সদস্য আজিজুল ইসলামসহ আরও অনেকে। নেতারা বলেন, মুজিবুর রহমান একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির জনপ্রতিনিধি। তিনি নির্বাচিত হলে গাজীপুর–১ আসনের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তারা ভোটারদের বিএনপির পাশে থাকার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে এলাকাবাসীর সঙ্গে নেতাকর্মীরা মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *