ePaper

গাজীপুরের শ্রীপুরে ছুরিকাঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

Oplus_131072

গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার: আব্দুল কাদের

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে শারমিন আক্তার রুমা (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজারে পারটেক্স গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শারমিন আক্তার রুমার বাড়ি নেত্রকোনা জেলায়। জীবিকার তাগিদে তিনি শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন এবং স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামীর আঘাতে রুমা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে হাসপাতালে মায়ের মৃত্যুর খবরে তার তিন সন্তানের কান্নায় সেখানে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
শ্রীপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *