ePaper

গাইবান্ধার দুর্গম চরে সেনাবাহিনীর নির্বাচনী মহড়া

হাবিবুর রহমান,গাইবান্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার দুর্গম চরের জিগাবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।  ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে রংপুর সেনানিবাসের ৬৬ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল কামরুল হাসানের দিকনির্দেশনায় এই বিশেষ মহড়ার আয়োজন করা হয়। দুর্গম চরাঞ্চলে কোনো প্রকার উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হলে হেলিকপ্টারের মাধ্যমে দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং পরিস্থিতি কার্যকরভাবে মোকাবিলার জন্য মহড়াটির আয়োজন করা হয় । এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ভোটাররা,পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস এবং ডিফেন্সের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *