ePaper

গাইবান্ধা”য় বাংলা নববর্ষ জাতীয়ভাবে উদযাপনে প্রস্তুতিমূলক সভা

হাবিবুর রহমান,গাইবান্ধা

গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা,ঐক্য ও সংস্কৃতিকে তুলে ধরে বাংলা নববর্ষ ১৪৩৩ (২০২৬) উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতিমূলক সভা ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৬ এপ্রিল (সোমবার) গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কাক্ষে বিভিন্ন কর্মসূচী প্রণয়নের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা’র সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার,স্থানীয় সরকার,উপপরিচালক ও পৌরসভা প্রশাসক,মোঃ মুশফিকুর রহমান,

সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ লাইলাতুল হোসেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, নাজির,নাহিদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,এনজিও,রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলা জাসাস এর সদস্য সচিব খাঁন মোঃ ওয়াহিদ সুজন ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। ১৪ এপ্রিল সকালে জেলা স্বাধীনতা প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ও দিনব্যাপী শিল্পকলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী গান অনুষ্ঠিত হবে। নববর্ষ উদযাপন নির্বিঘ্ন করতে জেলা পুলিশ, র?্যাব ও গোয়েন্দা সংস্থার মাধ্যমে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং পান্তা-ইলিশ বা দেশীয় ঐতিহ্যবাহী খাবার আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে বলে জানান জেলা প্রশাসক। তিনি,জেলখানায় নাটিকা,জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপনের নির্দেশনা দেন। এছাড়াও শিশু একাডেমি”র মাধ্যমে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানান জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *