আহসান বিশ্বাস, কুষ্টিয়া।। কুষ্টিয়ার মিরপুরে উপজেলার মশানে তামাক ক্ষেত থেকে সন্তোষী বালা দাসী (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের মশান গ্রামের তামাকের মাঠ থেকে মিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত সন্তোষী বালা দাসী বারুইপাড়া ইউনিয়নের (মশান-ঢেপাহাটি-একতারপুর) এলাকার ঋষি পাড়ার ঝন্টু দাসের স্ত্রী। পাতা কুড়াতে গিয়ে বিকাল থেকে নিখোঁজ ছিলেন ওই নারী। পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বারুইপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জিন্নাহ আলী খান বলেন, শুক্রবার বিকেলের দিকে পাতা কুড়াতে বাড়ী থেকে পার্শ্ববর্তী মাঠের দিকে যায়। এরপর আর ফিরে না আসায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। সকালে স্থানীয় কৃষকরা তামাক ভাঙ্গতে গিয়ে তার মরদেহ দেখতে পান। ওই নারীর কানে স্বর্ণের দুল ছিল। ঘটনাস্থলের আশেপাশে প্রতিনিয়ত মাদকসেবীদের আড্ডা বসে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে তামাক ক্ষেতের মাঝে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেন। ওসি আরও জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে। তবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় হত্যা মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
Related News
ধামরাইয়ে মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- August 8, 2025
- 0
রবিউল করিম,ধামরাই ঢাকার ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নে ১, ২, ৩ নং ওয়ার্ড আয়োজনে বুধবার বিকালে ঘোড়াকান্দা বাজারে মাদক বিরোধী মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদক […]
রায়পুরায় প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অব রেমিট্যান্স শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
- Nabochatona Desk
- October 31, 2025
- 0
অজয় সাহা (নরসিংদী) রায়পুরা নরসিংদীর রায়পুরা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘প্রোমোটিং ডায়াসপোরা ইনভেস্টমেন্ট অ্যান্ড অপটিমাল ইউজেস অব রেমিট্যান্স’ শীর্ষক প্রকল্পের আওতায় গতকাল গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা […]
সাংবাদিকদের সাথে ফেনী-১ আসনে এমপি প্রার্থীর কামাল উদ্দিনের মতবিনিময়
- Nabochatona Desk
- September 15, 2025
- 0
সাহেদ চৌধুরী, ফেনী ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল […]
