ePaper

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ফয়সাল আলম সাগর, কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ

কক্সবাজার মডেল প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ ফেব্রুয়ারি) শহরের পর্যটন মোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।

প্রেস ক্লাবের সভাপতি ইমতিয়াজ মাহমুদ ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনছুর আলম মুন্নার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম (ভয়েস ওয়াল্ড), রায়হানুল ইসলাম রিজভী, জসিম উদ্দিন (সবুজ বাংলাদেশ), নুরুল আবচার (চ্যানেল এস), আব্দুল আমিন (বিকাল বার্তা), জামাল উদ্দিন মেম্বার (কক্সবাজার বাণী), মো. রাশেদ (দৈনিক প্রতিদিনের কাগজ), মিজানুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), সহ-সাধারণ সম্পাদক মুজিবুল হক ছোটন (স্বদেশ বিচিত্রা), জালাল উদ্দিন (দৈনিক গণসংযোগ), ইয়ার রহমান আনান (আলোকিত সকাল) ও হেলাল উদ্দিন (জনতার খবর)।

সভায় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মিনার উদ্দিন আলী (মুক্তখবর), সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আলম সাগর (নবচেতনা), লুৎফল কবির সোহাগ (দৈনিক ঘোষণা), মাহবুল আলম মিনার (সময়ের কাগজ), মো. রাসেল (মুক্তখবর), দপ্তর সম্পাদক আতিকুর রহমান বাবু (প্রতিদিনের কাগজ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. নুরুন্নবী (এসটিএন), আইন বিষয়ক সম্পাদক ওমর ফারুখ (দৈনিক ঘোষণা), আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম সুমন (ডেইলি ক্যাম্পাস), সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন (দৈনন্দিন), সহ-সাংস্কৃতিক সম্পাদক নাছিম (রাজধানী টিভি), ধর্ম বিষয়ক সম্পাদক লুৎফল কবির (ডেইলি মর্নিং গ্লোরি) এবং সদস্যবৃন্দ ফেরদৌস ওয়াহিদ (সময়ের কণ্ঠস্বর), ওবায়দুল হক ছোটন (বিকাল বার্তা), আবু হুমায়র, জাওয়ান উদ্দিন (আওয়ার বাংলা), শাহাবুদ্দিন মুন্না, শফিকুল ইসলাম জিসান (গণসংযোগ), মো. আইমন, জাগের হোসাইন (উখিয়া প্রতিদিন), আবু বক্কর (নিউজ ভিশন ৭১), বজলুর রহমান (ঈদগাঁও লাইভ টিভি) ও আমিরুল ইসলাম রাসেদ (দৈনিক ডেসটিনি) উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিতে একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদে রাখা হয়েছে কক্সবাজারের জেলা প্রশাসক, সিভিল সার্জন ডা. মাহমুদুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম, অতিরিক্ত ডিআইজি টুরিস্ট পুলিশ আপেল মাহমুদ, পর্যটন ব্যবসায়ী ও সাংবাদিক আব্দুর রহমান, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবি ওয়াহেদ, পরিবেশ ও মানবাধিকার কর্মী সাংবাদিক এইচ এম এরশাদ এবং কার্যনির্বাহী সদস্য আতিকুর রহমান মানিক (নয়া দিগন্ত)।

সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, ঐক্য সুদৃঢ় করা এবং কক্সবাজারের উন্নয়নমূলক কর্মকাণ্ডে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *