ইউসুফ আহমেদ তুষার,কাশিমপুর কোনাবাড়ী প্রতিনিধি
ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাংবাদিকবৃন্দের সাথে এক আন্তরিক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ০২-০৪-২০২৬ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০:৩০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এ অনুষ্ঠানে গাজীপুর মেট্রোপলিটন এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ? করবে। তিনি সকলকে পেশাদারিত্ব, ঐক্য ও মানবিকতা বজায় রেখে জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস) জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন, উপ-পুলিশ কমিশনারবৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
