মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৯শে জানুয়ারি বৃহস্পতিবার দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তাছাড়াও প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এবং স্কুল হাজিরায় শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের প্রথম ,দ্বিতীয় এবং তৃতীয় অর্জনকারীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ও সবার উদ্যোশে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল আকন । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সবার উদ্যোশে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন এবং খেলা অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এরফানুর রহমান। স্বাগতম বক্তব্য রাখেন ও স্কুলের নানাবিধ সমস্যা এবং স্কুলের গুনাবলী সম্পর্কে সবার সামনে তুলে ধরেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুনÑঅর-রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর সহযোগী অধ্যাপক ডাঃ মৃধা মোঃ শাহীনুজ্জামান শাহীন (মেডিসিন বিভাগ)। এ ছাড়া আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, কামারখালী বাজার বণিক সমিতির সভাপতি এবং আড়পাড়া গ্রামের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী মতিউল ইসলাম মুরাদ, আড়পাড়া গ্রামের শিক্ষানুরাগী এ.এস.এম ইদ্রিস আলী পান্নু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান, ইংরেজী বিভাগের সাবেক সিনিয়র সহকারি শিক্ষক এস, কে আবুল হাশেম, মধুখালী ডায়াবেটিক সমিতির পরিচালক ও ফরিদপুর জেলা বিএনপি সাবেক সদস্য মৃধা বদিউজ্জামান বাবলু, মধুখালী উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মোঃ মনিরুজ্জামান মাসুদ, মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান সাঈদ, মধুখালী উপজেলা বিএনপি সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান মিয়া প্রচার সম্পাদক কাজী মামুন হোসেন, মধুখালী উপজেলা বিএনপি সহ-যুব বিষয়ক সম্পাদক ফরিদুল ইসলাম ফুরাদ, কান্ট্রি ম্যানেজার লিডিং সাইবার সিকিউরিটি প্রোভাইডার ইন দি ইউএস এ ও আড়পাড়া ইউনিয়নের কৃতিসন্তান শেখ নফর উদ্দীন ইরান, আড়পাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী শেখ মেজবা, সমাজসেবক মোঃ কবিরুজ্জামান জেরআলী সহ, সাবেক অভিভাবক সদস্য মৃধা নাজিরুল ইসলাম মৃধা নান্নু সহ অন্যান্য সাবেক অভিভাবক সদস্যগন এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ । ক্রীড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক ওবায়দুর রহমান। ধারাভাষ্য বিবরনীতে ছিলেন সিনিয়র শিক্ষক আঃ হালিম বিশ্বাস ও সুজন বিশ্বাস প্রমুখ । সার্বিক তত্ত্বাধানে ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস। সার্বিক সহযোগীতায় ছিলেন ইংরেজী বিভাগের সিনিয়র শিক্ষক মোঃ সাদেকুর রহমান প্রমুখ ।
