মো.আজিজার রহমান, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার বেলান নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বেলান নদীর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার। ভ্রাম্যমাণ আদালতে জানা গেছে, ওই এলাকায় বালু মহল না থাকা সত্ত্বেও অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলার চৌধুরীপাড়া ডাঙ্গাপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকার জানান, ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অবৈধ বালু উত্তোলনকারীকে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোনো বালু উত্তোলন করা না হয়।
Related News
নড়াইলে স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলামের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত
- Nabochatona Desk
- February 3, 2026
- 0
মির্জা মাহামুদ হোসেন রন্টু নড়াইল প্রতিনিধিঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল – ৯৪ ( ২) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ( কলস মার্কা) মনিরুল […]
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ফুলগাজী উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
- Nabochatona Desk
- November 27, 2025
- 0
ফুলগাজী,ফেনী প্রতিনিধি ফেনী ফুলগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গতকাল বুধবার সকালে ফুলগাজী উপজেলা বিএনপির কার্যালয়ে […]
কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে আহত ১
- Nabochatona Desk
- September 19, 2025
- 0
রাজীব চৌধুরী, কেশবপুর যশোর জেলার কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আহত হয়েছে ১ জন। এ ঘটনায় সাতবাড়িয়া ঘোষপাড়ার মৃত কেষ্টপদ ঘোষের পুত্র আহত উত্তম ঘোষ […]
