ePaper

অপু বিশ্বাসের সঙ্গে নতুন পথচলা BlueBird Events–এর, ফ্যাশন ও ইভেন্টে বড় আয়োজনের ঘোষণা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস এবার যুক্ত হলেন ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান BlueBird Events BD–এর সঙ্গে। এর আগে এই প্রতিষ্ঠানের সঙ্গে দেশের স্বনামধন্য বেশ কয়েকজন তারকাও যুক্ত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন বিদ্যা সিনহা মিম ও তমা মির্জা। এছাড়া প্রতিষ্ঠানটির Face of BlueBird Events & its associates হিসেবে দায়িত্ব পালন করছেন বুশরা কবির।
প্রতিষ্ঠানটির কর্ণধার সুমাইয়া নূর নিলিমা জানান, মানুষের জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত—বিয়ে, পারিবারিক অনুষ্ঠান বা বিশেষ আয়োজন—স্মরণীয় করে রাখতে সবাই চান। কিন্তু সঠিক পরিকল্পনা, সময় ও অভিজ্ঞতার অভাবে অনেক সময় সেই আয়োজন কঠিন হয়ে ওঠে। এই বিষয়গুলো সহজ করতেই BlueBird Events BD কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিয়ে, গায়ে হলুদ, মেহেদী নাইট, জন্মদিন কিংবা কর্পোরেট ইভেন্ট—সব ধরনের আয়োজন পরিকল্পনা থেকে সম্পূর্ণ ব্যবস্থাপনায় সহায়তা দিচ্ছে প্রতিষ্ঠানটি। তাদের লক্ষ্য একটাই—গ্রাহকদের বিশেষ দিনকে দুশ্চিন্তামুক্ত করে আনন্দময় ও স্মরণীয় করে তোলা।
এদিকে BlueBird Events–এর সিস্টার কনসার্ন BK Corporate Solution–এর সঙ্গে যুক্ত হয়ে অপু বিশ্বাস জানান, বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি প্রতিনিয়ত নতুন নতুন স্টাইল ও সৃজনশীলতায় এগিয়ে যাচ্ছে। এই প্রতিভাবান ফ্যাশন ব্র্যান্ড ও ডিজাইনারদের এক ছাদের নিচে আনতেই BK Corporate Solution আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ Fashion & Business Fair।
তিনি দেশের সব ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও উদ্যোক্তাদের এই মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি নতুন কাস্টমার, ব্যবসায়িক অংশীদার এবং সম্ভাবনার নতুন সম্ভাবনা তৈরি করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *