মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে ফিতা কেটে নাছিমা বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। জানা যায় ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর লাউজানা গ্রামের (৭০) বছর বয়সী অসহায় বৃদ্ধা নাছিমা বেগম গত ৪ মার্চ ভয়াবহ অগ্নিকান্ডে তার একমাত্র বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর থেকে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন। বিধবা নাছিমা বেগমই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র সন্তান প্রতিবন্ধী হওয়ায় জীবনের কষ্ট আরও বেড়ে যায়। এমন মানবিক বিপর্যয়ের খবর চন্দনা ২৪ সর্ব প্রথম প্রচার করা হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফরিদপুরের বিশিষ্ট দানবীর প্রবাসী আলমগীর কবিরের। মানবিক দায়িত্ববোধ থেকে তিনি নাছিমা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্ব্বাধানে মাত্র এক সপ্তাহের মধ্যেই ঘর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নাছিমা বেগম বলেন, “আগুনে সব হারিয়ে আমি অসহায় হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে আবার মাথা গোঁজার ঠাঁই পেলাম। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন এবং আলমগীর কবির সহ সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। ।”অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আলমগীর কবির বলেন,“সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে কোনো মানুষ গৃহহীন থাকবে না।” এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন ঘর উদ্বোধন করেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ আলীম মানিক । সঙ্গে ছিলেন মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, অর্থ সম্পাদক মোঃ আলী মুনসুর দাউদ, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, মধুখালী পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব বিশ্বাস মিল্টন, শিপন মৃধা, তামিম খান, চরভদ্রাসন উপজেলা কৃৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি মোঃ রাকিব আদনান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফরিদপুরের বিশিষ্ট দানবীর প্রবাসী আলমগীর কবির ও মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন প্রমুখ ।
