ePaper

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা

২০২৭ সালের দাখিল পরীক্ষার ফরম পূরণের শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীরা আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ করতে পারবে। বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে। পরীক্ষা শেষে ১০ নভেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

এতে আরও বলা হয়, পরীক্ষার ফরম পূরণ আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হবে। ফরম পূরণের সময়সূচিসহ পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি যথাসময়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (4230,4309,19867) ORDER BY meta_id ASC