ePaper

সরাইলে ভোট উৎসবে প্রশংসিত প্রশাসন! গৌরব দীপ্ত ভূমিকায় সেনাবাহিনী

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

মো. তাসলিম উদ্দিন সরাইল( ব্রাহ্মণবাড়িয়া) ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ,অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করে উপজেলাবাসীর প্রশংসা কুড়িয়েছে প্রশাসন। সত্যিই গৌরবদীপ্ত ভূমিকায় সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী প্রতি মানুষের ছিল অবিচল,অটল,ভালোবাসা। নির্বাচন মাঠে তা প্রমাণ করেছেন গৌরবদীপ্ত ভূমিকায় সেনাবাহিনী। পেয়েছে  ভোটারদের ভালোবাসা। নির্বাচনের দিন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সকাল  থেকে বিকেল পর্যন্ত নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ভোটারদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে রাতে ফল প্রকাশ পর্যন্ত নির্বাচনের মাঠে উপস্থিত থেকে সার্বিক দিক নির্দেশনা প্রদান করেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার,সরাইল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া ।আইন- শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতিতে সন্তুষ্ট প্রকাশ করেন ভোটাররা। নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে ভোটাররা খুশি হয়ে প্রশাসনকে ধন্যবাদ জানান। ১২ তারিখ ভোটের দিন ব্রাহ্মণবিড়িয়া সরাইল উপজেলা ছিলো ভোট উৎসব। ভোট উপলক্ষ্যে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষন করতে ভোটের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন, আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ র?্যাব, সেনাবাহিনী,বিজিবি ও পুলিশের সদস্যবৃন্দ।সরাইলে জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য ভোট প্রয়োগ করেন ভোটাররা।সরাইল উপজেলায় ৮৫ টি কেন্দ্র  প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্য নিয়োজিত ছিলো। ৫- জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, সেনাবাহিনী,  বিজিবি, র‌্যাাব, আনসারসহ আইন- শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করেছেন।সরাইল  উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা ও সহকারী রিটারিং কর্মকর্তা মো. আবুবকর সরকার জানান, সুষ্ঠু ও শান্তিপূর্নভাবে ভোট গ্রহন হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংসদ সদস্য  হিসেবে বিজয়ী হয়েছেন,রুমিন ফারহানা হাঁস প্রতীক, বে-সরকারি ভাবে এমপি নিবার্চিত হয়েছেন।সরাইলে  নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটাররা ভোট দিতে পেরে প্রশংসা করে জানান, এমন সুন্দর নির্বাচন  ভোটাররা কোনদিন ভুলবে না। এ নির্বাচন নজির হয়ে থাকবে বলে এখন এলাকার মানুষের মুখে- মুখে।।এদিকে নির্বাচনে সরাইলে ঝালভোটের কোন খবর পাওয়া যায়”নি। এদিকে ভোটের মাঠে কথা জানান মহিম মিয়া। কথায় নয় কাজ করে প্রমান করলেন আপনারা সত। জীবনে প্রথম এত সুন্দর নিবার্চন দেখলাম। আপনাদের হাজার সালাম। ভোটার মাহেশ  খান জানান,এত সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য  সেনাবাহিনীসহ প্রশাসনের সকলকে সরাইল বাসির পক্ষ হয়তে সালাম ও অভিনন্দন। মো. বিপ্লব হোসাইন  জানান, অসম্ভব সুন্দর একটা নির্বাচন দেখলাম। এ  নির্বাচনে প্রথম পরিবারের সবাইকে নিয়ে ভোট দিয়েছি পরিবেশটা ছিল অনেক ভালো। প্রশাসন সুন্দর একটি ভোট উপহার দিয়েছে এলাকাবাসী’কে।সরাইল উপজেলায় ৮৫টি কেন্দ্রে। সরাইল উপজেলায় ৯টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ১৭৬ জন। সরাইল ছিল উৎসবমুখর পরিবেশ ‘ ভোট উৎসব অনুষ্ঠান। এ উৎসবের আনন্দে ভোটারদের কন্ঠে সুর উঠেছে সরাইল প্রশাসন সকল প্রকার  ব্যবস্থা গ্রহন করেছেন। তাই সবাই বলে ‘ প্রশাসন পারে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে। সরাইল প্রশাসনের যেমন আইনের কথা’ তেমন ভোটের মাঠে কর্মদক্ষতার প্রমাণ রেখেছেন প্রশাসন।। তাই ভোটারা নির্বিঘ্নে ভোট দিতে পারে অনেক খুশি। ভোটের পরের দিন আজ রবিবার বার -১৫ ফেব্রুয়ারি সরাইল উপজেলা মানুষের মাঝে প্রতিহিংসা নেই ‘শান্তিপূর্ণ নির্বাচনে বিজয়ও পরাজিত প্রার্থীদের মাঝে সোহার্দ্য পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। দেখা হয় কথার ফাকে ৭০ বছরের সফু মিয়া বলে,ভাই আজ পরিবেশটা’ শান্তনা’ কোন হৈ-হল্লা নেই? ধন্যবাদ সরাইল প্রশাসনও সেনাবাহিনী’কে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *