ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
বিশিষ্ট শিল্পপতি. সমাজসেবী সিঙ্গাপুর প্রবাসী এ রহমান গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জনির মা মোসাম্মদ মাকসুদা খাতুন বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি—–রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৪ বছর। তিনি ৪ ছেলে ও ৩ মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বুধবার বিকালে তাঁকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাপন করা হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেন। জাহাঙ্গীর আলম জনির মায়ের মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন একজন মমতাময়ী মা ও মানবিক গুনের অধিকারী।
