মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি
জামালপুর -৩( মেলান্দহ-মাদারগন্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, ‘ সবাই শান্তিতে বসবাস করতে চাই, আমাকে একটু সময় দিবেন -একটু ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ পর্যায়ক্রমে ধাপে ধাপে আমি আমার দেওয়া সকল প্রতিশ্রুতি একটা একটা করে পূরণ করবো ইনশাআল্লাহ। এই পবিত্র রমযান মাস হচ্ছে রহমতের মাস, ইবাদতের মাস,মাগফেরাতের মাস,নাজাতের মাস। ইফতারের আগে আল্লাহ পাকের কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন বাংলাদেশ কে হেফাজত করেন, জনগণকে যেন হেফাজত করেন, মেলান্দহ-মাদাগন্জের মানুষকে য়েন হেফাজত করেন। আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে জান্নাত নসীব করেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে জান্নাত নসীব করেন। আমাদের দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য বেটা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে,যেন হেফাজত করেন তাকে যেন সাহস দেন, ধৈর্য্য দেন,কর্মদক্ষতা দেন,যেন মানুষ কে ক্ষেদমত করতে পারেন, যেন নতুন বাংলাদেশ কায়েম করতে পারেন। তিনি যেন,মা,বোনদের কাছে ফ্যামেলী কার্ড, কৃষক কার্ড সঠিকভাবে পৌঁছে দিতে পারে। বাংলাদেশের শ্রমিক, মেহনতী, গরীব অসহায় দুঃখী মানুষের খেদমত করার তৌফিক দান করেন, বাংলাদেশকে যেন আধুনিক,সমৃদ্ধি নিরাপদ, গণতান্ত্রিক দেশ রপে পরিনত করতে পারেন। আজ ইফতার ও দোয়া মাহফিল হাজার হাজার রোজাদার মানুষ সমাবেত হয়েছেন।গত ১২ ফেব্রুয়ারী আমাকে উজাড় করে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে সম্মানিত করেছেন। আমি আমার কাজের মধ্যে দিয়ে আপনাদের দেওয়া সম্মান ইজ্জত রক্ষা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তিনি গত ২৮ ফেব্রুয়ারী শনিবার টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল পূর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় এইসব কথা বলেন। কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সহসভাপতি সাবেক সফল সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম,সহসভাপতি গোলাম হাফিজ নাহিন, সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুরুজ্জামান, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্য সৈয়দ হাফিজুল্লাহ বিজয় প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা ও ইউপি সদস্য রেজাউল করিম হীরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কুলিয়া ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ সামিউল ইসলাম।
