ePaper

শ্রীপুরে জামায়াতের বৃক্ষ রোপন উদ্বোধন

শ্রীপুর প্রতিনিধি আব্দুল কাদির

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রাজাবাড়ী ইউনিয়নে জামায়াতে ইসলামীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে । ২৬ আগস্ট বুধবার সকাল ১১টায় ধলাদিয়া কলেজ মাঠে “পরিবেশ রক্ষা ও বৃক্ষনিধন রোধে” জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচির শুভ উদ্বোধন করেন শ্রীপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল কালাম আজাদ।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথহিসেবে  উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ  আল আমিন।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়নের বায়তুলমাল সেক্রেটারি মোঃ সিরাজ উদ্দিন আকন্দ। ওলামা বিভাগের সেক্রেটারি ও ৭নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা মোঃ হাবিবউল্লাহ।যুব বিভাগের সেক্রেটারি মোঃমুমিনুর রহমান তুর্কি।জামায়াত নেতা উসমান শেখ,৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ ওয়াকিল হোসেন,ছাত্র শিবির গাজীপুর সদর উপজেলা সভাপতি মোঃ সফর আলী সহ বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ,কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রী। উদ্বোধন শেষে ধলাদিয়া কলেজ মাঠ চত্বরসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।