শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে এক পুলিশ কর্মকর্তা ও ঝুট ব্যবসায়ীর সঙ্গে লেনদেন–সম্পর্কিত একটি অডিও ফাঁস হয়েছে।গতকাল রোববার রাত থেকে কথোপকথনের অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়াতে থাকে।খোঁজ নিয়ে জানাযায়, ওই ব্যবসায়ীর নাম সেলিম সিকদার। তিনি শ্রীপুরের নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে কথোপকথনে অংশ নেওয়া পুলিশ কর্মকর্তা মো. জয়নাল আবেদীন মণ্ডল। তিনি শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বে আছেন।এব্যাপারে ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার বলেন, শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডলের সাথে প্রায় দুই মাস আগের কথোপকথনের রেকর্ড এটি। তার মোবাইল ফোনটি হারিয়ে যায় পরে তা উদ্ধার হয়। তবে কীভাবে এটি ফাঁস হলো, তা তিনি জানেন না।ছড়িয়ে পড়া ভিডিও সম্পর্কে বক্তব্য জানতে চাইলে ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এটি আমার কন্ঠ নয়। আমার কন্ঠ নকল করে সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এসবের সাথে আমার কোন সম্পর্ক নেই।
Related News
শস্যচিত্রে শহীদ আবু সাঈদ
- admin-nabochatona
- February 18, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে ফসলি মাঠে ধানগাছ দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের প্রতিকৃতি। উপজেলার টেংরা বাজার পাড় […]
বাউবিতে দল ব্যবস্থাপনা এবং কর্মস্থলে বিরোধ নিষ্পত্তির কার্যকারিতা শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- Nabochatona Desk
- July 31, 2025
- 0
সাইফুল্লাহ,গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল আয়োজিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর প্রত্যক্ষ নির্দেশনায় শিক্ষক, কর্মকর্তা […]
সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন
- Nabochatona Desk
- August 11, 2025
- 0
ধামরাই প্রতিনিধি, রবিউল করি গাজীপুরে সাহসী সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ধামরাইয়ে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ধামরাই কর্মরত বিভিন্ন জাতীয় দৈনিক […]
