রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিআরপি পার্টির উপদেষ্টা সেলিম প্রধান। ১৫ আগস্ট শুক্রবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়, যেখানে বিআরপি পার্টির উপদেষ্টা উপস্থিত ছিলেন।সম্মেলনে বক্তৃতাকালে বিআরপির উপদেষ্টা বলেন, আমরা আজকের এই সম্মেলনের মাধ্যমে সমাজে বেড়ে উঠা সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেই আসছি। এটি আমাদের সকলের মিলিত উদ্যোগের মাধ্যমে সম্ভব। এছাড়াও, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার উদ্দেশ্যে তিনি একটি গুরুত্বপূর্ণ আহ্বান জানান। বলেন, তারেক সাব, আমি আপনার প্রতি একান্ত অনুরোধ জানাচ্ছি। আপনার দলের যারা মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের দল থেকে বাদ দিয়ে দিন। দেশের স্বার্থে এই পদক্ষেপ নেয়া অত্যন্ত প্রয়োজনীয়। তিনি বলেন, আমাদের সমাজ থেকে মাদক ও সন্ত্রাস দুরীভূত করতে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। এজন্য রাজনৈতিক প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ মানুষকে সহযোগিতা করতে হবে যেখানে দেশবাসীকে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বিআরপি পার্টি উপদেষ্টা সেলিম প্রধান।
Related News
যাত্রীদের স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা আমাদের দায়িত্ব – রাজবাড়ী পুলিশ সুপার
- Nabochatona Desk
- June 3, 2025
- 0
এস. এম মিলন, রাজবাড়ী রাজবাড়ী পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেছেন, যাত্রীদের স্বস্তিদায়ক ঈদ যাত্রা নিশ্চিত করা এটি আমাদের দায়িত্ব। কোন প্রকার হয়রানি ও ঈদ […]
কুষ্টিয়ায় ৫০ হাজার মানুষ পানিবন্দি: ২১ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
- Nabochatona Desk
- August 15, 2025
- 0
কুষ্টিয়া প্রতিনিধিভারি বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বেড়েই চলেছে। পদ্মার হর্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপৎসীমার চেয়ে ৮৬ সেন্টিমিটার নিচ দিয়ে […]
ঈশ্বরদীতে নারীর শ্রমে শিম বিপ্লব
- Nabochatona Desk
- February 15, 2025
- 0
নিজস্ব প্রতিবেদক পাবনার ঈশ্বরদীতে প্রায় ২৫ বছর ধরে বাণিজ্যিকভাবে শিমের আবাদ করা হয়। এই আবাদে সবচেয়ে বেশি অবদান রাখছেন নারী শ্রমিক ও কৃষক পরিবারের নারী […]
