ePaper

রায়পুরায় মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত, মাদকসেবিকে জেলে প্রেরণ

অজয় সাহা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে একজন মাদকসেবিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) রায়পুরা উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর বাজারের দক্ষিণ পাশ থেকে ইয়াবা সেবনরত অবস্থায় ১ জনকে গ্রেফতার করে পুলিশ। পরে সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধ নিশ্চিত হলে, দোষী ব্যক্তির স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে মাদক সেবনের দায়ে তাকে ১০০ টাকা অর্থদণ্ড এবং ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল। অভিযানে রায়পুরা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *