রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতলী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদকসহ হাতেনাতে আলামিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা। অভিযানে রায়পুরা থানা পুলিশের একটি চৌকশ দল, আনসার সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী সহায়তা করেন। প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
