অজয় সাহা, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার হাটুভাঙ্গা বাজারে অননুমোদিতভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রয় ও মজুদের দায়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করেন।
প্রশাসন জানায়, অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় ও মজুদ করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
