করিম ইসহাক, রাজবাড়ী :
রাজবাড়ী সদর উপজেলার খোষবাড়ী গ্রামের কৃষক দল নেতা জয়নাল খানকে পিটিয়ে গুরুতর ভাবে জখম করে আহত করার মামলার প্রধান আসামি হাশেম খানকে পুলিশ গত এক মাসেও গ্রেফতার করতে না পারায় জনমনে এখন দেখা দিয়েছে নানা রকম প্রশ্ন। মামলার বাদী ও এলাকা বাসীর মতে পুলিশ আন্তরীকতার সাথে একটু তৎপর হলেই এ আসামি হয়তো খুব শীগ্রই গ্রেফতার হতে পারে। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার এস আই আসাদুজ্জামান জানান, আসামিকে গ্রেফতার করার জন্য জোর চেষ্টা চলছে। মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের হিসেবে গত ১৬ আগষ্ট প্রধান আসামি হাশেম খান সহ তার অন্যান্য সঙ্গীয় সহযোগীরা কৃষক দল নেতা জয়নাল খান সহ তার বাড়ির অন্যান্য সদস্যদের বেধরক ভাবে মারপিট করে আহত করে। এ সময় কৃষকদল নেতা জয়নাল খানকে হত্যার উদ্দ্যেশে তার মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে মারপিট করে গুরুতর ভাবে জখম করে। এ সময় গুরুতর জখম অবস্থায় প্রথমে রাজবাড়ী ও পরে ফরিদপুর হাসপাতাল এখান থেকে আবার তার চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়। মামলার বাদী আহত কৃষক দল নেতা জয়নাল খানের ছেলে রফিক খান জানান, এ ঘটনায় হাশেম খান সহ ৫ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা করি। এর মধ্যে ৪ জন জামিনে মুক্তি পেয়েছে। আসামিদের পক্ষ থেকে মামলা তুলে আনার জন্য আমাকে হুমকী দেয়া হচ্ছে। বর্তমানে আসামিদের ভয়ে আমি সহ আমার পরিবারের অন্যান্য সদস্যরা আতংকের মধ্যে রয়েছি।
