ePaper

মেহেরপুরে ফিলিং স্টেশনে পরিদর্শন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়

মেহেরপুর জেলা প্রতিনিধি আবু রায়হান নিরব

জ্বালানি তেলের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেহেরপুর জেলা প্রশাসন তদারকি কার্যক্রম জোরদার করেছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকালে ১০ টার সময় মেহেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায় মেহেরপুর সদর উপজেলার কলেজ মোড় এলাকায় অবস্থিত মেহেরপুর ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ফিলিং স্টেশনে মজুদকৃত জ্বালানি তেলের পরিমাণ, বিক্রয় প্রক্রিয়া এবং মজুদ রেজিস্টার সংরক্ষণের বিষয়গুলো বিস্তারিত খতিয়ে দেখেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন। জেলা প্রশাসক শিল্পী রানী রায় ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয় নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি সতর্ক করে বলেন, কোনো ধরনের অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায় অথবা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *