ePaper

মেহেরপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ

মেহেরপুর জেলা প্রতিনিধি আবু রায়হান নিরব

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১ টার সময় মেহেরপুর জেলা স্টেডিয়াম হাজিরা প্যারেড আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আয়োজন করা হয়েছে।

নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠানে মেহেরপুর জেলা কমান্ড্যান্ট মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা রেঞ্জ উপ-মহাপরিচালক মোঃ নুরুল হাসান ফরিদী,

নির্বাচনী সমাবেশ হাজিরা প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আনসার ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা মোঃ মোস্তফা গাজী, মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি ইউএভিডিও কর্মকর্তা,মোছাঃ জেসমিন সুলতানা,অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রশিক্ষক মোঃ সাগর হোসেন, সদর ,উপজেলা প্রশিক্ষিকা মোছাঃ ফেরদৌসী বানু, গাংনী উপজেলা প্রশিক্ষক মোঃ রাকিবুল ইসলাম সজিব, মুজিবনগর উপজেলা প্রশিক্ষক মোঃ মানিক মিয়া,মেহেরপুর জেলার আনসার ২য় ও ৩য় শ্রেণীর কর্মকর্তা-কর্মচারী এবং সদস্য/সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠানে মেহেরপুর সদর হাজিরা প্যারেড গাংনী মুজিবনগর ২৭৬৯ (দুই হাজার সাতশত উনসত্তর) আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *