ePaper

মেলান্দহে  ইসলাম পেট্রোলিয়াম পাম্পে সুশৃঙ্খলভাবে জ্বালানি তেল বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

গত ৩০ মার্চ সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রীজের পাশে অবস্থিত ইসলাম পেট্রোলিয়াম পাম্পে সরকারি নিয়ম নীতি মেনে সুশৃঙ্খলভাবে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুন আরা মহোদয়ের উপস্থিতিতে ডিজেল, অকটেন বিতরণ করা হয়। এ সময় তাহার সাথে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি,মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, মেলান্দহ উপজেলা সমাজ সেবা অফিসার আরিফুল ইসলাম, মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আজিজসহ মেলান্দহ থানা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, জেলা  ট্রাফিক পুলিশের সার্জন ভক্ত সেন, র?্যাব ও সেনাবাহিনী সদস্যদের উপস্থিতিতে লাইন ধরে বিভিন্ন শ্রেণির যানবাহনে, ডিজেল,অকটেন বিতরণ করা হয়। এ সময় লাইসেন্স বিহীন গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে তাদের বিরুদ্ধে  আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ গ্রহণ করেন। এতে সাধারণ মানুষ আনন্দ প্রকাশ করেন বলে সরে জমিনে ঘুরে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *