ePaper

মধুখালী থানার গর্ব: টানা দুই মাস শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এ. এস .আই. শরিফুল ইসলাম

মোঃ  সহিদুল ইসলাম, মধুখালী , প্রতিনিধি

  ফরিদপুর জেলার মধুখালী থানার এ.এস.আই (নিরস্ত্র) মোঃ শরিফুল ইসলাম চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে পরপর দুইবার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। ২৯ মার্চ রবিবার ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম। অপরাধ পর্যালোচনা সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা সহ সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় মামলা নিষ্পত্তি, ওয়ারেন্ট তামিল, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করা এবং জেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রায়হান গফুর, ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রেজওয়ান দিপু, নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আজম খান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ রোকুনুজ্জামান ও আজিজুর রহমান খানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় এ.এস.আই শরিফুল ইসলাম বলেন, “আমি ২০২৫ সালের শুরুতে মধুখালী থানায় যোগদান করেছি। যোগদানের পর থেকেই নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার চেষ্টা করেছি। এই অর্জন শুধু আমার একার নয়; এটি আমার থানার সকল সিনিয়র অফিসারদের সম্মিলিত সাফল্য। বিশেষ করে ওসি স্যারের প্রতি আমি কৃতজ্ঞ।” মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মোঃ তাইজুর রহমান বলেন, “এ.এস.আই শরিফুল ইসলাম অত্যন্ত পরিশ্রমী ও দায়িত্বশীল কর্মকর্তা। ওয়ারেন্ট তামিলসহ আইন-শৃংখলাা রক্ষায় তার নিষ্ঠা ও আন্তরিকতা প্রশংসনীয়। তার এই অর্জন মধুখালী থানার জন্য গর্বের এবং ভবিষ্যতেও সে এ ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমরা আশাবাদী।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *