ePaper

মধুখালী উপজেলার  মধ্য আড়পাড়া আল-আকসা জামে মসজিদের পাকা  রাস্তার বেহাল দশা,  ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও মানুষ

Exif_JPEG_420

মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়পাড়া গ্রামের  আল-আকসা জামে মসজিদের গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কার না হওয়ায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ওই সড়কে ঝুঁকি নিয়েই যানবাহন চলাচল করছে। ভাঙ্গাচোরা সড়কের কারণে জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। ভুক্তভোগীরা অবিলম্বে সড়কটি সংস্কার করতে সংশ্লিষ্ট সবার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা -খুলনা মহাসড়ক থেকে আড়পাড়া বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ সড়কের মেরামত কাজ শুরু হয়েছে  তবে এই রাস্তা সংস্কার  করার পর যদি মধ্য আড়পাড়া আল-আকসা জামে মসজিদের সড়কের  সংস্কার না হয় তাহলে আড়পাড়া গ্রামের  অধিকাংশ বসতির  চলাচলে ভোগান্তি  থেকেই গেলো ।  তাছাড়া রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এই রাস্তার সাথে সড়কটি চলাচলোর অযোগ্য হয়ে পড়ে। এর মধ্যে মোঃ শাহীন শেখ বাড়ীর থেকে  ডানে মধ্য আড়পাড়া আল-আকসা জামে  মসজিদের সামনে দিয়ে মধ্য আড়পাড়া বাংলাদেশ নৌ-আভ্যন্তরীন পরিবহন সংস্থার  অবসর প্রাপ্ত ফাইন্যান্স ডিরেক্টর মোঃ আউয়াল হোসেন এর বাড়ীর পর্যন্ত পুরাতন রাস্তার বেহাল দশা ।  সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে খানা-খন্দে পরিনত হয়েছে ।  ওইসব গর্তে পড়ে যানবাহনে দুর্ঘটনায় পড়ে।  রিকশা, ভ্যান, সিএনজি, মাইক্রোবাস , প্রাইভেট কার  সহ বিভিন্ন যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। অটো-রিকসা চালক মোঃ মনোয়োর হোসেন মন্নু  বলেন, মধ্য আড়পাড়া  মোঃ শাহীন শেখ বাড়ীর থেকে  ডানে মধ্য আড়পাড়া আল-আকসা জামে  মসজিদের সামনে দিয়ে মধ্য আড়পাড়া বাংলাদেশ নৌ-আভ্যন্তরীন পরিবহন সংস্থার  অবসর প্রাপ্ত ফাইন্যান্স ডিরেক্টর মোঃ আউয়াল হোসেন চুন্নু এর বাড়ীর পর্যন্ত  রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। তাই মধ্য আড়পাড়া গ্রামের এই সংস্কার বিহীন রাস্তার পাশে বসবাসকারীরা  অন্যান্য রাস্তার সাথে এই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের স্থানীয় সরকার তথা মধুখালী উপজেলা প্রকৌশল অধিদপ্তর কর্মকর্তার নিকট ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *