মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে আনন্দ র্যালি বাস্তবায়নের লক্ষ্যে সর্বদলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলার ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম আবুল, সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাকি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সহ সভাপতি কনক হাসান মাসুদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিহির কুমার রায় বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মোঃ আলি মুনসুর দাউদ, মধুখালী পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা (মন্নু), বিশিষ্ট ব্যবসায়ী মনোজ সাহা, মোঃ নজরুল ইসলাম, অশোক পোদ্দার, পৌর জামাতের আমির রেজাউল করিম, জামাত নেতা মোঃ লিয়াকত বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনিচুর রহমান লিটন সহ অন্যান্য নেতৃবৃৃন্দ। মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম এনামুল,মধুখালী উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মন্নু ও সদস্য সচিব মোঃ তানভীর আহমেদ শিমুল, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ খায়রুজ্জামান লিটনসহ মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত হয়, প্রতিবছরের ন্যায় এবারও উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ উদযাপন করা হবে এবং একটি বর্ণাঢ্য আনন্দ র্যালির আয়োজন করা হবে।
