মোঃ সহিদুল ইসলাম, মধুখালী প্রতিনিধি
মধুখালী উপজেলাতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তার লক্ষ্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ (নাসিক এন-৫৩) ও সার বিতরণ করা হয়েছে। মধুখালী উপজেলা কৃষি অফিসের উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ জন কৃষকদের মাঝে উন্নত জাতের পেঁয়াজের বীজ নাসিক এন-৫৩ এবং প্রয়োজনীয় সার ১১ই মার্চ বুধবার বিতরণ করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন। মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব ইলাহী জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজের এই জাতটি উচ্চ ফলনশীল এবং তুলনামূলকভাবে রোগবালাই কম হয়। সঠিক পদ্ধতিতে চাষাবাদ করলে কৃষকরা ভালো ফলন ও লাভবান হতে পারবে। এছাড়াও কৃষি কর্মকর্তা কৃষকদের আধুনিক পদ্ধতিতে পেঁয়াজ চাষের বিভিন্ন দিক নিয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। উপজেলা কৃষি কর্মকর্তা আরো বলেন,কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষিকে আরও এগিয়ে নিতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। উপস্থিত কৃষকরা সরকারের এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং আশা করেন এতে তাদের উৎপাদন বৃদ্ধি পাবে।
