সাহেদ চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি
ফেনী ০২ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর প্রতি আস্থা জানাচ্ছেন সকল শ্রেণী পেশার মানুষ। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে তার গ্রহনযোগ্যতা। শনিবার সকাল ফেনী কলেজ মাঠ থেকে মঞ্জুর সমর্থনে সাইকেল র?্যালি আয়োজন করা হয়। সেখানে ৪ শতাধিক তরুণ অংশ নিয়ে ঈগলের প্রতি সমর্থন ঘোষণা করে। এসময় এবি পার্টির চেয়ারম্যান ও সদর আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু র?্যালি উদ্বোধন করেন। র?্যালিটি পাইলট মাঠ থেকে শুরু শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। মজিবুর রহমান মঞ্জু ছাড়াও অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সভাপতি মাজহারুল ইসলাম, চাকসু জিএস সাঈদ বিন হাবীব ও শহর শিবিরের সেক্রেটারির শফিকুল ইসলাম। মজিবুর রহমান মঞ্জু বলেন, ভোটারদের নানাভাবে হুমকি ধামকি দেয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। এসব বন্ধ না হলে তীব্র প্রতিরোধের মুখে পড়তে হবে বলেও তিনি হুশিয়ারি দেন। ঢাকায় ইনকিলাব মঞ্চের বিক্ষোভে পুলিশি হামলার তীব্র নিন্দা জানান মঞ্জু। এরপর মঞ্জু যান মোটবি ইউনিয়নের ইজ্জতপুরে সন্ত্রাসীদের হাতে ক্ষতিগ্রস্ত ঈগলের নির্বাচনী অফিস পরিদর্শনে। সেখানেও স্থানীয় ভোটাররা মঞ্জুর সাথে একাত্মতা প্রকাশ করেন।
সেখান থেকে মজিবুর রহমান মঞ্জু যোগ দেন ফেনী শহরে আয়োজিত ধর্মীয় সম্প্রীতির সমাবেশে। সেখানে আলেম ওলামা ও পুরোহিতগণ মঞ্জুর প্রতি তাদের দৃঢ় সমর্থন ব্যক্ত করেন। অনুষ্ঠানে মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশ বা সমাজের উন্নয়নে আমাদের কোন ভেদাভেদ নেই, যাদের হাতে রাষ্ট্রীয় বরাদ্দ নিরাপদ, সমাজের মানুষ নিরাপদ, ভোটাধিকার নিরাপদ তাদেরকে ভোট দিতে হবে। তিনি বলেন, ‘বন্যা থেকে ফেনীবাসীকে রেহাই দিতে সাড়ে চার হাজার কোটি টাকা বরাদ্দ করিয়েছি, এই বরাদ্দ যাদের হাতে নিরাপদ আর যারা এই বরাদ্দ থেকে কমিশন খাবে না তাদের আপনারা চেনেন, তাদেরকেই ভোট দেবেন।’ যারা সংস্কারের কথা বলে কিন্তু সংস্কার প্রশ্নে নোট অব ডিসেন্ট দেয়। আবার যারা চাঁদাবাজির জন্য দলের আট হাজার নেতাকে বহিষ্কার করেছে আবার তলে তলে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদেরকে ভোটে লাল কার্ড দেখানোর আহবান জানান তিনি। মঞ্জু বলেন, ইতিহাস স্বাক্ষী হিন্দু সম্প্রদায়ের মানুষদের সম্পদ দখল করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশের স্বার্থে ঈগলে ও হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান তিনি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য
