রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:গতকাল ২৫ ফেব্রুয়ারী’২০২৫ গভীর রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বটতলী রাহবার কোল্ড ষ্টোরেজ আলু সংরক্ষনের হিমাগারে দুর্র্ধষ চুরি সংঘটিত হয়েছে। উল্লেখ্য গত ২৩ ফেব্রুয়ারি কৃষক ও আলু ব্যবসায়ীদের আন্দোলনে তোপের মুখে ইউএনও ফজলে এলাহী হিমাগারটি সীলগালা করে রেখেছেন। মুখোশধারী ৮-১০ জনের চোরের দল কোল্ড ষ্টোরেজের পিছনের প্রাচীরে একটি লোহার মই ব্যবহার করে ভিতরে ঢুকে, যা সিসিটিভি ক্যামেরায় পাওয়া গেছে। দায়িত্বরত ম্যানেজার রুবেল ইসলাম ও সিনিয়র অপারেটর আব্দুর রাজ্জাক জানান চোরের দল আনুমানিক রাত পৌনে ২টার দিকে মেশিন রুমে ঢুকে প্রথমে ২ জুনিয়র অপারেটর ইমতিয়াজ ও আজাদ কে অস্ত্রের মুখে জিম্মি, তাদেরকে বেঁধে রেখে মারপিট জখম ও ২ ঘন্টা ব্যাপী চুরি সংঘটিত করে। ম্যানেজারের দেওয়া তথ্য মতে সংঘবদ্ধ চোরের দল প্রায় ১৭-১৮ লক্ষ টাকার ক্যাবল, ব্যটারীসহ অন্যান্য জিনিসপত্র নিয়ে বীর দর্পে পালিয়ে যায়। তিনি আরো জানান দুইজন নৈশ প্রহরী অমূল্য ও নজরুল সামনের দিকে অবস্থান করছিল এবং তারা কিছুই বুঝতে পারনি।আহত আজাদ ও ইমতিয়াজ কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তারা এখন নিজ নিজ বাড়িতে অবস্থান করছে। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ইতিমধ্যেই চুরির ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে মামলার প্রস্তুতি চলছে।
Related News
বাংলাদেশ জাতীয় জাদুঘরে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ একটি সংগ্রামী জীবনের উপাখ্যান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
- Nabochatona Desk
- April 28, 2025
- 0
পি. কে. বিশ্বাস বাংলাদেশ জাতীয় জাদুঘর শনিবার জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : একটি সংগ্রামী জীবনের উপাখ্যান’ শীর্ষক […]
চীনের অর্থায়নে ১০০০ শয্যার মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন
- admin-nabochatona
- April 19, 2025
- 0
ইনসান সাগরেদ, পঞ্চগড়উত্তরের শেষ জেলা পঞ্চগড় আর এজেলায় স্বাস্থ্য সেবার খুবই ভঙ্গুর অবস্থা। হাসপাতাল আছে ডাক্তার নেই। নিম্নবিত্ত পরিবার গুলোর একমাত্র ভরসাস্থল পঞ্চগড় আধুনিক সদর […]
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে ৫টি পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত প্রায় ২০- ৩০ লক্ষ টাকা
- Nabochatona Desk
- April 6, 2025
- 0
মো. মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ৫ টি পরিবারের বাড়িঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে পীরগঞ্জ উপজেলার ৩ নং […]
