ePaper

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) সোনাগাজী উপজেলা এডহক কমিটি গঠিত: আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব আ ন ম মহিউদ্দিন

সোনাগাজী ,ফেনী প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) ফেনী জেলার সোনাগাজী উপজেলা শাখার বিদ্যমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের গনতন্ত্রের ১৬ ধারার (ঝ) উপধারা মোতাবেক এডহক কমিটি গঠিত হয়। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নবগঠিত এডহক কমিটিতে আহ্বায়ক হিসেবে রিয়াজ উদ্দিন মুন্সীর হাট কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান ও আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আ ন ম মহিউদ্দিন সদস্য সচিব নির্বাচিত হন। বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) নবগঠিত এডহক কমিটিতে সম্মানিত সদস্য নির্বাচিত হলেন বখতারমুন্সী মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আলম, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান, কাজীর হাট মড়েল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিক উদ্দিন, চরভৈরব হাজী তোফায়েল আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এনামুল হক, আলহাজ্ব রহিম উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর চন্দ্র নাথ, ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মন্নান ফারুক, আল হেলাল একাডেমি, সোনাগাজী সহকারী প্রধান শিক্ষক মোঃ আবদুল হক, ওলামা বাজার হাজী সেকান্তর মিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান মামুন, আমিরাবাদ ভবানী চরন লাহা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ বদরুল মিল্লাত, সোনাপুর হাজী মোহাম্মদ শামসুল হক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফিরোজ কবির, আল হেলাল একাডেমি, সোনাগাজী সিনিয়র শিক্ষক সেলিম আল দীন, দাসের হাট রমনী রঞ্জন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান, চরসাহা ভিকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ ছালাহ উদ্দিন, ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহাদাত হোসেন, তাহেরা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনোজ কান্তি দেব নাথ,  বিস্ঞপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন, আহম্মদপুর নুর নবী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নিজাম উদ্দিন, মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মোছাঃ শাহানারা ইয়াছমিন। নবগঠিত এই কমিটির মাধ্যমে সোনাগাজী উপজেলা শিক্ষা কার্যক্রম আরো গতিশীলতা বৃদ্ধি পাবে ও শিক্ষার গুনগতমান বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্ট জনেরা। বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ এমপিওভুক্ত শিক্ষকদের সবচেয়ে বড় ও ঐতিহ্যেবাহী পেশাজীবী সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *