ePaper

বাংলাদেশ জাতীয় জাদুঘরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

পিযুষ কুমার বিশ্বাসঃ

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালন উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয় জাদুঘর জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারীতে শিশু-কিশোরদের সুন্দর বাংলা হাতের লেখা প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করে। শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা শুদ্ধ বানান, লেখার সৌন্দর্য, বিন্যাস ও উপস্থাপনার নান্দনিকতা প্রদর্শনের মাধ্যমে মাতৃভাষার প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব জনাব মোঃ সাদেকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক জনাব তানজিম ওয়াহাব। তিনি তার বক্তব্যে বলেন, মহান ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে শুদ্ধ ও সুন্দর বাংলা চর্চায় উদ্বুদ্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। মাতৃভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চাই ভাষা শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার জনাব আসমা ফেরদৌসি। এসময় অভিভাবক, শিক্ষক ও জাদুঘরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

WordPress database error: [Index for table 'wp_postmeta' is corrupt; try to repair it]
SELECT post_id, meta_key, meta_value FROM wp_postmeta WHERE post_id IN (11347,2587,21684) ORDER BY meta_id ASC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *