সাহেদ চৌধুরী ফেনী জেলা প্রতিনিধি
ফেনী সদর-২ আসনে ট্রাক প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সোমবার রাতে শহরের কিং কমিউনিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে ২৯ দফা ইশতেহার ঘোষণা দেন। ইশতেহারে ফেনীর পরিত্যক্ত দোস্ত টেক্সটাইল মিলের জায়গায় শিল্প পার্ক ও এসএমই জোন স্থাপন,প্রবাসীদের দেশে বিনিয়োগ আকর্ষণের লক্ষে ফেনী ইনভেস্টমেন্ট ডেস্ক স্থাপন,যুবকদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন,সদর হাসপাতালে অত্যাধুনিক ডায়াগনস্টিক সেন্টার স্থাপন,নারী উদ্যোক্তাদের জন্য “ অদম্য নারী তহবিল” নামে বিশেষ তহবিল গঠন,শহীদ জহির রায়হান হল পুনঃনির্মাণ করে বহুতল বিশিষ্ট সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলা,প্রতিটি ইউনিয়নে একটি বিজনেস সাপোর্ট সেন্টার স্থাপন,বিদেশ ফেরতদের জন্য বিশেষ প্রশিক্ষণ ও কাউন্সিলিং এর ব্যবস্থা করা,যুবকদের জন্য মোবাইল সার্ভিস ভ্যান চালু করা,শহরের অদূরে একটি অত্যাধুনিক স্পোর্টস জোন তৈরি করা এবং পানি, বিদ্যুৎ, ড্রেনেজ, গ্যাস ইত্যাদি বিষয়ক সকল অভিযোগের জন্য অ্যাপ চালু করা,ফেনীর তরুণদের জন্য সমবায় রাইড শেয়ার চালু করা,শহরের যানজট নিরসনে পাঁচগাছিয়া রোড ও পাগলামিয়া সড়ক কে ওয়ান ওয়েতে রূপান্তর,শিশুদের বিনোদনের জন্য ফেনীতে সরকারি উদ্যোগে বিনোদন পার্ক নির্মাণ,হারিয়ে যাওয়া মক্তব শিক্ষা চালুর লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ,পুরাতন এয়ারপোর্টকে পুনরায় চালু করা,জলাবদ্ধতা নিরসনে খাল প্রশস্ত করা ও অবৈধ স্থাপনা উচ্ছেদ,নির্বাচনী এলাকার সকল প্রাচীন খেলার মাঠের জন্য বিশেষ বরাদ্দের ব্যবস্থা করা,উপজেলায় একটি মানসম্মত আবাসিক মাধ্যমিক বিদ্যালয় স্থাপন,মাদক ইভটিজিং কিশোর গ্যাং মোকাবেলায় পঞ্চায়েত ব্যবস্থা পুনরায় চালু করা,লালপোলে একটি ফ্লাইওভার বা আন্ডারপাস নির্মাণ,গুদাম কোয়ার্টার রেলগেটে একটি ফ্লাইওভার নির্মাণ,ফেনী সরকারি পাইলট হাই স্কুল ও ফেনী সরকারি কলেজের পুরাতন ভবনের আদলে নতুন ভবন নির্মাণ,যানজট নিরসনের লক্ষ্যে সকল সিএনজি স্ট্যান্ড শহরের বাইরে স্থানান্তর,হকারদের পুনর্বাসনের লক্ষ্যে শুক্র ও শনিবার ফেনী পাইলট হাই স্কুল মাঠে হলি-ডে মার্কেট চালু করা,মহিলাদের ব্যায়াম ও হাঁটা চলার জন্য ফেনী মডেল থানার পুকুরের পাশে বিশেষ জোন স্থাপন,শহরে আগত মা-বোনদের জন্য বিশেষ টয়লেট স্থাপন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে মাছের আড়ত দেওয়ানগঞ্জ স্থানান্তর করার ঘোষণা দেন। এসময় তারিকুল ইসলাম ভূঁইয়া ছাড়াও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।
