সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
ফেনীর মহিপাল ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
মঙ্গলবার বিকেলে হাজারী রোডস্থ আমেনা সিরাজ কনভেনশন হলে এ ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সমিতির সদস্য ছালেহ আহমদদ চুটুর সঞ্চালনায় ফল আড়ৎদার ব্যবসসয়ী সমবায় সমিতির লিঃ এর সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমবায় অফিসার, জহির আববাস, ফেনী সদর উপজেলা সমবায় অফিসার ইকবাল হোসেন, মো: কবির হোসাইন, হাজারি রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রহিম উল্লাহ রিপন, সহ সভাপতি সায়েদুল হক শেখ, হাজারি রোড ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হোসেন দিদার, জিয়া উদ্দিন, তাজুল ইসলাম, মো: শাহাজান, মাইম উদ্দিন খোকন, ইসলাম লাবলুসহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন এসময় নতুন ৫২ জন নতুন ৯ জন উত্তরাধিকার সূত্রে সদস্য গ্রহন ও তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। ইফতার পূর্বে সমিতির প্রয়াত সভাপতি/ সম্পাদক ও ফল ব্যবসায়ীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।
