সাহেদ চৌধুরী , ফেনী জেলা প্রতিনিধি
ফেনীতে মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী সোহাগ র্যাবের হাতে আটক। র্যাব-৭ সূত্রে জানাযায়, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মামলা নং-০৪(০৭)২০, জিআর-৪৮২/২০, ধারাঃ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯(গ)/৩৮/৪১ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সোহাগ ফেনী জেলার ফেনী সদর থনা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখ ১৪৪০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি এর অভিযানিক দল ফেনী জেলার ফেনী সদর থনাধীন র্যাব ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালানা করে বর্ণিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ সোহাগ(২৫), পিতা- মৃত নবী আলম, সাং- উত্তর চরচান্দিনা, থানা- সোনগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরর্বতী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার সোনগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
