ফুলগাজী,ফেনী প্রতিনিধি
ফুলগাজি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক শহিদুল ইসলাম মজুমদার ও সদস্য সচিব এনামুল হক এনামের নেতৃত্বে, ফুলগাজী থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মোঃ হোসেনের নেতৃত্বে পুরো বাজার এলাকায় নজরদারি পরিচালিত হয়। ৫ এপ্রিল রবিবার ফুলগাজী বাজারে এই অভিযান পরিচালিত হয়। এ সময় হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের সন্ধ্যা ৭টার মধ্যে দোকানপাট বন্ধ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হয়। তদারকির ফলে অধিকাংশ দোকান নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ করতে দেখা যায়। এ অভিযানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম, কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলামসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। প্রশাসন ও বাজার কমিটির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের পর দোকানপাট খোলা রাখার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে এই নির্দেশনা মেনে চলার জন্য আহ্বান জানানো হয়েছে।
