ফুলগাজী, ফেনী প্রতিনিধি
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফেনীর ফুলগাজীতে নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম ওয়েব (ডঊই)-এর উদ্যোগে র?্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) দুপুরে ফুলগাজী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র?্যালি ফুলগাজী বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং পরে বাজার এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওয়েব’র সমন্বয়কারী অ্যাম্বাসেডর ফরিদা আক্তার মায়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজি সদস্য ও ইউপি সদস্য ফরিদ আক্তার ও রাশেদ আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপ, উপজেলা জামায়াতের আমির জামাল উদ্দিন চৌধুরী, ফুলগাজী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক সহিদুল ইসলাম মজুমদার, সদস্য সচিব এনামুল হক এনাম, পিএফজির কো-অর্ডিনেটর সাংবাদিক কবির আহমেদ নাছির, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা শাহিন, সদর ইউনিয়ন জামায়াতের আমির আবুল কালাম শামীম, ফুলগাজী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব কান্তি দত্ত, ওয়াইফাইজির সমন্বয়ক আব্দুর রহিম বাবু, পিএফজির সদস্য শরীফা আক্তার, সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, সাইফুল ইসলামসহ ওয়েব, পিএসজি ও ওআইপিএসের নেতৃবৃন্দ ও সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং নারী নির্যাতন বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা নারী নির্যাতনের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে সোচ্চার হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
