ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি:
যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও সোনাইমুড়ীর আমিশাপাড়া ডিগ্রি কলেজ সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী নোয়াখালীতে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সাথে মদবিনিময় করেছেন। মাইজদীর দারুচিনি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় যুক্তরাষ্ট্র প্রবাসী ও সাবেক ছাত্রনেতা মাসুদ রানা, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুমন ভৌমিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব নবী ইমনসহ অনেকে উপস্থিত ছিলেন।
জাকির হোসেন চৌধুরী সাংবাদিকের যে কোন প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার করেন এবং বিগত ফ্যাসিষ্ট আওয়ামীলীগের আমলে দেশে স্বাধীন গণমাধ্যমে কুক্ষিগত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সিঙ্ক-জাকির হোসেন চৌধুরী, সভাপতি, যুক্তরাষ্ট্র বিএনপির।
