ePaper

নোয়াখালীতে মাসব্যাপী মানবিক ইফতার

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতির  সভাপতি ও জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক হাজ্বী আবুল কাশেনের উদ্যোগে চৌমুহনীতে চলছে মাসব্যাপী মানবিক ইফতার। চৌমুহনীর হকার্স মার্কেট জামে মসজিদে ১৯৮২ সাল থেকে দীর্ঘ ৪৪ বছর ধরে প্রতিদিন শত শত রোজাদারের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।  রমজান এলেই ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগ চোখে পড়ে।  প্রতিদিন দিনমজুর, পথচারী, শ্রমজীবী, অসহায় ও  নানা শ্রেণী-পেশার   রোজাদাররা এখানে এসে একসাথে ইফতার করেন। স্থানীয়রা জানান, দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে এমন মানবিক উদ্যোগ অব্যাহত রেখেছেন হাজ্বী আবুল কাশেম। আমাদের সমাজে অনেক অর্থবিত্ত শালী লোক থাকলেও সাধারণ রোজাদারদের জন্য ইফতারের এমন উদ্যোগ নিতে দেখা যায়না। হাজ্বী আবুল কাশেম বলেন, রোজাদারদের সাথে ইফতার ভাগাভাগি করতে পারাটাই তার কাছে সবচেয়ে বড় তৃপ্তি। যতদিন সক্ষম থাকবেন, ততদিন এই কার্যক্রম চালিয়ে যাবেন বলেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *