ePaper

নোয়াখালীতে প্রবাসী পরিবারের উপর হামলা, আহত ৩

ইয়াকুব নবী ইমন, নোয়াখালী:

নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্ব বিরোধের জেওে দক্ষিণ আফ্রিকা প্রসাবী রফিকুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটেছে। উপজেলার বজরা ইউনিয়নের রাজা রামপুর গ্রামের (৮ নং ওয়ার্ড) সাহাব উদ্দিন হাজী বাড়ীতে এই হামলার ঘটনায় প্রবাসীসহ অন্তত ৩ জন আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার(৭ মার্চ) রাতে প্রবাসীর বোন বিবি কুলসুম বাদি হয়ে একই বাড়ীর মমিন উল্যা (৬০), তার স্ত্রী  জাহানারা বেগম পপি (৪৫), পুত্র শাকিল (২৬), বগাদিয়ার হাদা ব্যাপারী বাড়ীর হানিফের (৬০) বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে জানা যায়, প্রবাসী রফিকুল ইসলাম ও একই বাড়ীর আরো তিনটি পরিবারের সাথে প্রতিবেশি মোল্লা বাড়ির মমিন উল্যার যাতায়াতের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। পূর্বে প্রায় ৪০ বছর যাবত প্রবাসী রফিকুল ইসলামসহ বাড়ীর আরো তিন পরিবার উক্ত রাস্তা দিয়ে চলাফেরা করে আসছে। অভিযুক্তরা দীর্ঘদিন যাবত বাড়ীর রাস্তা নিজেদের দাবী করে বাড়ীর লোকজনদের ও প্রবাসীর পরিবারের সদস্যদের চলাচল বন্ধ করে দেয়। উক্ত রাস্তার বিষয় নিয়ে ইউনিয়ন পরিষদে শালিস হলেও  অভিযুক্তরা না মেনে বিভিন্ন সময় প্রবাসীর পরিবারের সদস্যদের ও বাড়ীর অন্য লোকজনের সাথে জগড়া বিবাদে লিপ্ত থাকে। অভিযুক্তরা যাতায়াতের রাস্তার ২ শতাংশ সম্পত্তি ভূয়া খতিয়ান ভূক্ত করে রাখে এবং বিভিন্ন সময় বহিরাগত সন্ত্রাসী দিয়ে প্রবাসীর পরিবার ও বাড়ীর অন্য পরিবারের সদস্যদের উপরে অতর্কিত হামলা করে। তখন প্রবাসীর পরিবারের পক্ষ থেকে উক্ত সম্পত্তি খতিয়ানের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। যা বর্তমানে চলমান। প্রবাসী রফিকুল ইসলাম দীর্ঘদিন প্রবাসে থেকে উপার্জন করা টাকা দিয়ে শনিবার দুপুরে ঘর নির্মানের বিভিন্ন মালামাল নিয়ে বাড়ীর দিকে প্রবেশ করতে গেলে অভিযুক্তরা মালামাল নিতে বাঁধা দিয়ে অতর্কিত হামলা করে পিটিয়ে আহত করার পাশাপশি শ্বাসরোধে হত্যার চেষ্টা কওে এবং মালামাল তছনছ করে। এ সময় প্রবাসী রফিকুল ইসলামকে বাঁচাতে এগিয়ে আসলে হামলাকারীরা তার বোন বিবি কুলসুম ও স্ত্রী জান্নাতুল ফেরদাউসকে পিটিয়ে আহত করে এবং শ্লীলতাহানীর চেষ্টা করে। হামলাকারীরা তারা বিবি কুলসুমের গলা থেকে দশ আনা ওজনের স্বর্নের চেইন চিনিয়ে নিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রবাসী রফিকুল ইসলামের বোন বিবি কুলসুম বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পর সন্ত্রাসীরা বিভিন্ন ভাবে প্রবাসী ও তার পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে এবং যাতায়াতের রাস্তার উপরে বড় বড় পিলার স্থাপন করে চলাচলে বাঁধা সৃষ্টি করছে। বর্তমানে প্রবাসী ও তার পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছে। প্রবাসী রফিকুল ইসলাম জানান, মমিন উল্যার পরিবারের সদস্যদের কাছে আমিসহ বাড়ীর লোকজন জিম্মি হয়ে পড়েছে। তারা বগাদিয়ার হানিফের মাধ্যমে বহিরাগত সন্ত্রাসীদের এনে আমাদেরকে নানা ভাবে হুমকি দিচ্ছে ও অত্যাচার করছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার চাই।এ বিষয়ে কথা বলতে কথা বলতে প্রধান অভিযুক্ত মমিন উল্যাকে পাওয়া যায়নি। অন্যরাও কথা বলতে রাজি হয়নি। 

অভিযোগটির তদন্ত কর্মকর্তা এস.আই আশিক জানান, সরেমজিন গিয়ে উভয় পক্ষের কথা শুনে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে।  সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) কবির হোসেন জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য এস.আই আশিককে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *