রবিউল করিম ধামরাই প্রতিদিন
ঢাকার ধামরাইয়ের রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন প্রত্যাশার হাওয়া। নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন এসডিআইর নির্বাহী পরিচালক সিইও শামছুল হক। এক সৌজন্য সাক্ষাতে ভালোবাসা আর আস্থার প্রতীক হয়ে ওঠে সেই ফুলের তোড়া—যেন ধামরাইবাসীর স্বপ্ন আর উন্নয়নের অঙ্গীকারের রঙিন বার্তা।
শামসুল হক বলেন, নেতৃত্বের এই নতুন অধ্যায়ে ধামরাই এগিয়ে যাবে উন্নয়ন, মানবকল্যাণ ও সমৃদ্ধির পথে। জবাবে আলহাজ তমিজউদ্দিন কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই ভালোবাসাই তার শক্তি, এই আস্থাই আমার প্রেরণা। ধামরাইকে একটি আধুনিক, মডেল জনপদ হিসেবে গড়ে তুলতে আমি সবার সহযোগিতা কামনা করছি । ফুলের সুবাসে ভেসে ওঠা সেই মুহূর্ত ধামরাইয়ের আগামী পথচলা হবে ঐক্য। বক্তব্যে শামসুল ইসলাম বলেন ধামরাইয়ে উন্নয়নমূলক কাজ করে যাব আমরা । অগ্রগতি আর মানুষের কল্যাণের পথে দৃঢ? অঙ্গীকারে ভরা।
