ePaper

ধামরাইয়ে মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও সাংস্কৃতিক সন্ধ্যা

, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: রবিউল করিম

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে ‘মাদক প্রতিরোধ ফুটবল টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার শ্রীরামপুর-সুতিপাড়া এলাকায় শ্রীরামপুর-সুতিপাড়া উদীয়মান যুবক সমিতি ও শ্রীরামপুর দুর্বার সংঘের উদ্যোগে এবং বেসরকারি সংস্থা এসডিআইয়ের সৌজন্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে লিওপার্ড একাদশ ও লায়ন একাদশ মুখোমুখি হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লিওপার্ড একাদশকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লায়ন একাদশ। টীম ম্যানেজার সোহেলিয়া নাজনিন হক।

খেলায় এসডিআইয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও সিইও সামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব তমিজ উদ্দিন বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ বাড়াতে নিয়মিত এ ধরনের আয়োজন করা প্রয়োজন। খেলাধুলার মাধ্যমে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, সুতিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন, শ্রীরামপুর-সুতিপাড়া উদীয়মান যুবক সমিতির সভাপতি ইসমাইল হোসেন  শ্রীরামপুর সুতিপাড়া উদীয়মান সমিতির সাধারণ সম্পাদক, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শামসুর রহমানসহ শ্রীরামপুর-সুতিপাড়া উদীয়মান যুবক সমিতি ও শ্রীরামপুর দুর্বার সংঘের নেতৃবৃন্দ।

খেলা শেষে এসডিআইয়ের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। এতে স্থানীয় যুবক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। টুর্নামেন্ট ও সাংস্কৃতিক সন্ধ্যাকে ঘিরে