সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ
ঝিনাইদহে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পরে পুলিশ প্রশাসন, ঝিনাইদহ প্রেসক্লাব,বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এদিকে সকালে ২১ শে ফেব্রুয়ারী ২০২৬ মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে অংকুরের আয়োজনে র?্যালী,পুষ্প অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন অংকুর নাট্য একাডেমির সভাপতি আহসান হাবিব রনক,সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন জুলিয়াস, রেজাউল ইসলাম,শিক্ষক সাইফুল ইসলাম, দিদার হোসেন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ সহ বিভিন্ন শ্রেণির মানুষ।
