ePaper

ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী

সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহ

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে।

ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র আয়োজনে রোববার সকালে জেলা  শহরের কেন্দ্রীয় গোরস্থানের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে  গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন,এডাব,মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, নারী পক্ষ সহ বিভিন্ন সংস্থা মানবাধিকার কর্মী, নারী উদ্যোক্তাসহ নানা শ্রেণীপেশার মানুষ ব্যানার ফেস্টুন নিয়ে  অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে সুশীল সমাজের প্রতিনিধি এন এম শাহজালাল, এডাব’র সভাপতি এনামুল কবির বাবলু, ওয়েলফেয়ার এফোর্টস (উই)’র পরিচালক শরিফা খাতুন,জার্নালিস্ট ময়না খাতুন,  গোল্ডেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেন, ম্যানেজার দিপন কুমার বসু,ফিল্ড অফিসার অমিত কুমার দাস,সুব্রত কুমার দাস, অফিস সহায়ক মানবিতা রানী দাস, ডাস এর নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, সাংবাদিক সাজ্জাদ আহমেদ,   পদ্মার হাবিব  সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন । সেসময় নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীদের অধিকার রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

পরে সেখান থেকে একটি রিক্সা র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের হামদহ মনুমেন্ট মোড় ঘুরে, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ট হয়ে শহর পদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।পারে ক্রীড়া ও কুইজ প্রতিযোগিতার পর আলোচনা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *