ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার স্মারক জাতীয় আন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা *জনাব জহির উদ্দীন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *জনাব নওশাদ জমির এমপি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এবং রানার্সআপ হয়েছে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব জহির উদ্দীন স্বপন এমপির কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক মোঃ রেদোয়ান জাকির অন্ত।
