হাবিবুর রহমান,গাইবান্ধা
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে কৃষক ও নৌকার মাঝিদের দীর্ঘদিনের জ্বালানি সংকট নিরসনে বালসিঘাটে বিশেষ ডিজেল বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকালে বালাসীঘাট ডিজেল বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন গাইবান্ধা”র জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম?্যজিষ্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),যাদব সরকার,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সিটি) এ.কে.এম. হেদায়েতুল ইসলাম,এনডিসি সাব্বির আহমেদ।
