ফয়সাল আলম সাগর কক্সবাজার প্রতিনিধি ভ্রাম্যমাণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চকরিয়া–পেকুয়া আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক চকরিয়া সিনিয়র সহকারী ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বার মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অ্যাডভোকেটস অ্যাসোসিয়েশনের সিনিয়র আইনজীবীসহ শতাধিক আইনজ্ঞ উপস্থিত ছিলেন।মতবিনিময়কালে আব্দুল্লাহ আল ফারুক বলেন, “আইনজীবীরা সর্বস্তরের নির্যাতিত মানুষের পরম বন্ধু। যে কেউ নির্যাতনের শিকার হলে আইনজীবীরাই আইনি লড়াইয়ের মাধ্যমে পাশে দাঁড়ান।”তিনি আরও বলেন, নির্বাচিত হলে চকরিয়ায় একটি পূর্ণাঙ্গ আধুনিক বার ভবন নির্মাণ করা হবে। পাশাপাশি মামলাজট নিরসনের লক্ষ্যে আদালতকে যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে উন্নীতকরণ এবং ট্রায়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করা হবে। সভায় উপস্থিত আইনজীবীরা বিচারসেবা উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল বৃদ্ধির দাবি তুলেন।
