মো:মাহফুজুর রহমান
“শুভ, শুভ, শুভদিন দয়াল রাসুলের আগমনের শুভদিন” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গোবিন্দপুর যুব সমাজের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজিমুশ্শান সুন্নি সম্মেলন।গত ২৬ আগস্ট ২০২৬, বুধবার বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত আয়োজিত এ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মাওলানা আলমগীর হোসেন যুক্তিবাদী, পীর সাহেব, ছিলছিলা ফুরফুরা শরিফ, ভারত।বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি শাহ আলম জিহাদী, কামিল-হাদিস ও কামিল-ফিকাহ্।বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মতিন চাঁদপুরী, খতিব, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, নারায়ণগঞ্জ এবং চ্যানেল আই, এম টিভি ও এশিয়ান টিভির ইসলামী আলোচক।অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. রাইসুর রহমান সাগর এবং মো. মাসাদুল হাসান সোহেল।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ (কামাল), মো. জুয়েল হোসেন, মো. মইনুল ইসলাম বাবু, মো. আবু বক্কর সিদ্দিকী এবং মো. সাইজুদ্দিন মোল্লা।ধর্মীয় আলোচনা, নাতে রাসুল (সা.) পরিবেশন এবং বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।আয়োজকদের পক্ষ থেকে সম্মেলনকে সফল ও সার্থক করতে উপস্থিত অতিথি, বক্তা, মুসল্লি এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।সম্মেলনের শেষ পর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।আল্লাহ তাআলা এ ধর্মীয় আয়োজন কবুল করুন এবং সবাইকে রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার তাওফিক দান করুন—এই কামনা করেন বক্তারা।
